সাংবাদিক হেদায়েতের ৩ দিনের রিমান্ড

হাতকড়া পরিয়ে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে সাংবাদিক হেদায়েৎ হোসেনকেঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মো. হেদায়েৎ হোসেন মোল্যার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক নয়ন বিশ্বাস তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাংবাদিক হেদায়েতের পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আসামি পক্ষের আইনজীবী তারিক মাহমুদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা (আইও) বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ৭ দিনের রিমান্ড দাবি করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনে প্রকাশিত নির্বাচনের ফলাফল সংক্রান্ত একটি প্রতিবেদন সঠিক ও তথ্যভিত্তিক না হওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পত্রিকাটির খুলনা প্রতিনিধি মো.হেদায়েৎ হোসেন মোল্যাকে মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে গ্রেফতার করে পুলিশ। খুলনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর দায়ের করা মামলায় সাংবাদিক হেদায়েৎ হোসেনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:  

নির্বাচন সংক্রান্ত খবর প্রকাশ করায় খুলনায় সাংবাদিক হেদায়েৎ গ্রেফতার (ভিডিও)