তিনি বলেন, ‘বারিধারা ‘জে’ ব্লকের কাতিল ফার্নিচারের নিচে যমুনা ব্যাংকের এটিএম বুথ থেকে শামীমের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শামীমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো যাচাই-বাছাই চলছে।’
মাথায় আঘাত করায় তার মৃত্যু হয়েছে। দেখে মনে হয়েছে তাকে ভারী কোনও কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলেও জানান তিনি।
এস আই বিলকিস বলেন, ‘ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। আমরা ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’