বনানী থানার এসআই ও রাকিব হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আবু তাহের বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত বছর ৬ ডিসেম্বর রাত ১২টার দিকে মহাখালী টিএনটি কলোনি মাঠে ব্যাডমিন্টন খেলা শেষে ফেরার পথে বাসার কাছেই হামলার শিকার হন রাকিব। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
আবু তাহের বলেন, গতরাতে সজীবকে গ্রেফতার করা হয়েছে। সজীবের স্ত্রীর সঙ্গে রাকিবের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে রাকিবকে পরিকল্পিতভাবে হত্যা করে সজীব। ঘটনার পরই সে পালিয়ে যায়। মঙ্গলবার রাতে সজীবকে গ্রেফতার করা হয়েছে।