এর আগে গত ২৩ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা জামিন আবেদন ৪ ফেব্রুয়ারি নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে নিম্ন আদালতে খালেদার জামিন আবেদন নামঞ্জুর করা হয়। তাই পুনরায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানানো হয়।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ২৬ জানুয়ারি চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলাটি দায়ের করেন। এ মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।