মামলাগুলোর মধ্যে একটি মামলা অভিযোগপত্র গ্রহণের জন্য ও বাকি ১০ মামলা অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল আজ সোমাবার (৪ মার্চ)। কিন্তু মামলাগুলোর অধিকাংশই হাইকোর্টে স্থগিত আছে জানিয়ে সময়ের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে বিচারক ১৬ এপ্রিল তারিখ নির্ধারণ করেন।
খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য জানান।
মামলাগুলো হলো দারুস সালাম থানার নাশকতার ৮ মামলা, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলাসহ ২ মামলা ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ একটি মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়ে নুর আলম নামে এক যাত্রীকে হত্যার অভিযোগ যাত্রাবাড়ী থানায় ২ মামলা ও একই সালের বিভিন্ন সময় নাশকতার অভিযোগ এনে দারুসসালাম থানায় আটটি মামলা দায়ের করা হয়।