দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। এর আগে ২১ এপ্রিল গিয়াস উদ্দিনকে তলবি নোটিশ পাঠান উপপরিচালক জাহাঙ্গীর আলম।
গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম আর সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আছে।