আদালতে সংশ্লিষ্ট থানার (জিআর) শাখার পুলিশ কনস্টেবল ময়েজ আহমেদ এ তথ্য জানান।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ মার্চ উত্তর কালাচাঁদপুর এলাকার একটি ফ্ল্যাটে খুন হন মা বেসেথ চিরান (৬৫) ও মেয়ে সুজাতা চিরান (৪২)।ওই ঘটনায় ২১ মার্চ সুজাতের স্বামী আশিষ মানকিন গুলশান থানায় মামলা করেন। পরে সুজাতার বোনের ছেলে সঞ্জিত চিরান ও তার তিন বন্ধু রাজু সাংমা, প্রবীণ সাংমা ও শান্তকে এ মামলায় গ্রেফতার করা হয়।