ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় ফুটপাতে বসানো দোকানপাটরাজধানীর গুলশানে হোটেল হিলটনকে এক লাখ টাকা ও আমিন জুয়েলার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখার দায়ে হিলটনকে এবং ফুটপাতে জেনারেটর ও অন্যান্য সামগ্রী রাখার দায়ে আমিন জুয়েলার্সকে এ জরিমানা করা হয়। উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
রবিবার (১৯ মে) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গুলশান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় উৎসুক জনতানির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়া জানান, আইন ভঙ্গ করে ব্যবসা করায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ডিএনসিসি’র এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
ডিএনসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে রাস্তা ও ফুটপাত থেকে ২০০টিরও বেশি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। হোটেল হিলটনকে এক লাখ টাকা ও আমিন জুয়েলার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।