সোহেল পিরোজপুর জেলার কাউখালী দক্ষিণ বাজারের মৃত খলিলুর রহমানের ছেলে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৮ জুন কদমতলী থানা এলাকার ঋষিপাড়া রোডের ওপর সোহেল হেরোইনসহ অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে, পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলেন। এ সময় সোহেলের প্যান্টের ডান পকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০ গ্রাম হেরোইন পান তারা। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার কুন্ডু একটি মাদক মামলা দায়ের করেন। এরপর ২০১৭ সালের ৩১ জুলাই মামলার তদন্ত করে উপপরিদর্শক বিনয় কুমার রায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।