মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পাঁচ কর্মকর্তাকে দুদকের নোটিশ

দুদক-মাদকমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পাঁচ কর্মকর্তা ও তাদের স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই অংশ হিসেবে ওই ৫ কর্মকর্তা ও তাদের স্ত্রীদের ২১ কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৮ আগস্ট) নোটিশ পাঠানো হয় বলে দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত শাখা-২-এর এক কর্মকর্তা জানান।

যাদের নোটিশ পাঠানো হয়, তারা হলেন—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো উপ-অঞ্চলের খিলগাঁও সার্কেলের পরিদর্শক মো. সুমনুর রহমান ও তার স্ত্রী তাছলিমা আক্তার, তেজগাঁও সার্কেলের পরিদর্শক কামরুল ইসলাম ও তার স্ত্রী ফাতেমাতুজ জোহরা, সূত্রাপুর সার্কেলের পরিদর্শক হেলালউদ্দিন ভূইয়া ও তার স্ত্রী মাহমুদা সিকদার, রমনা সার্কেলের পরিদর্শক মো. শামসুল কবির ও তার স্ত্রী খাদিজা বেগম এবং সিলেটের পরিদর্শক মো. লায়েকুজ্জামান ও তার স্ত্রী সাহিনা আক্তার মুন্সী।