দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন নোটিশটি মাহবুবুল আনামের ক্যান্টনমেন্টের বাসার ঠিকানায় পাঠিয়েছেন। ২১ কার্যদিবসের মধ্যে তাকে সম্পদের হিসাব বিবরণী দুদকের দাখিল করতে হবে। দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।
দুদক জানায়, প্রাথমিক অনুসন্ধানে মাহবুবুল আনামের নামে ৪ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকার স্থাবর ও ৫৬ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৯৪৪ টাকার অস্থাবর সম্পদসহ ৬২ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য মিলেছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করছেন দুদক উপপরিচালক মঞ্জুর আলম।