বুধবার (৬ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুদীপের পক্ষে অ্যাডভোকেট কুমার দেবুল দে রিটটি করেন। তিনি বলেন, রিটের ওপরে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।
সুদীপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ থেকে স্নাতক পাস করেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) তাকে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রচার হয়। এতে বলা হয়,বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে বিচারক নিয়োগ বিধিতে দৃষ্টিপ্রতিবন্ধী কাউকে শ্রুতিলেখক দেওয়ার বিধান নেই। ফলে পরপর দুই বছর পরীক্ষায় বসলেও খালি খাতা ফেরত দেন তিনি। যদিও ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করছেন অন্ধ বিচারকরা।
প্রসঙ্গত, আগামী শুক্রবার (৮ নভেম্বর) বিজিএস পরীক্ষার দিন নির্ধারণ রয়েছে।