সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা যৌথভাবে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারী করতে থাকে। এক পর্যায়ে কুয়েত থেকে আসা ৫ জন যাত্রীকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে তাদের কাছ থেকে ১৫৮১ কার্টন বিদেশি সিগারেট ও ৩৩টি মোবাইল পাওয়া য়ায়। আটককৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। আটককৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।