রাজউকের সাবেক প্রধান প্রকৌশলীকে আত্মসমর্পণের নির্দেশ


আদালতএফ আর টাওয়ার নির্মাণে দুর্নীতির অভিযোগে করা মামলায় রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী সাইদুর রহমানকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও ওই মামলায় আগাম জামিন চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
সাইদুর রহমানের জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৫ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।
মামলার বাকি আসামিরা হলেন-রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী সাইদুর রহমান, ইজারা গ্রহীতা সৈয়দ হোসাইন ইমাম ফারুক, রুপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম ও রাজউকের সাবেক অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহমেদ।