মঙ্গলবার (২৬ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
দুই আইনজীবী হলেন, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। দুই আইনজীবীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার হাসান এমএস আজিম।
২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী উপজেলায় মাদ্রাসাতুল আবু বকর নামে একটি মাদ্রাসায় ‘জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে’ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছিল র্যাব। ২১ ফেব্রুয়ারি বাঁশখালী উপজেলার লটমনি পাহাড়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে ওই বছরের ১৮ আগস্ট হামজা ব্রিগেডকে অর্থ দেওয়ার অভিযোগে ঢাকা থেকে আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনকে গ্রেফতার করা হয়। পরে তারা জামিনে মুক্তি পায়।
চলতি বছরের ২০ আগস্ট হাটহাজারীর মামলায় ৩৩ জন আসামি ও বাঁশখালীর মামলায় ২৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনে আদেশ দেন চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল হালীম। এরপর অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন।