গত বছরের ১৯ নভেম্বর দুর্নীতির মামলায় মীর নাছিরকে ১৩ বছর ও তার ছেলে মীর হেলালকে দেওয়া নিম্ন আদালতের ৩ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। একইসঙ্গে এই রায়ের অনুলিপি বিচারিক আদালতে যাওয়ার তিন মাসের মধ্যে তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে মামলার পুনরায় শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাছির ও তার ছেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক। একই বছরের ৪ জুলাই রায় দেন বিশেষ জজ আদালত।
রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে পৃথক দু’টি আপিল করেন। এরপর হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাছিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন।
তবে হাইকোর্টের ওই রায় বাতিল চেয়ে আপিল করে দুদক। ২০১৪ সালের ৪ জুলাই দুদকের আবেদন মঞ্জুর করে রায়ে দেন আপিল বিভাগ। রায়ে মীর নাছির ও তার ছেলেকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন। একইসঙ্গে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল আবেদন পুনরায় শুনানি (রিমান্ড) নিতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়। সে অনুসারে হাইকোর্টে পুনরায় মামলার আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে নির্ধারিত দিনে রায় দেন হাইকোর্ট।