এসময় শিক্ষার্থীরা দ্রুত ওই ধর্ষককে গ্রেফতারের দাবি জানান। মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সাব্বির আহমেদ।
তিনি বলেন, ‘এখন শুধু ঢাকডোল বাজিয়ে উন্নয়নের কথা প্রচার করা হচ্ছে। উন্নয়ন মানে শুধু অবকাঠামোগত উন্নয়ন না। মানুষের চলাফেরার নিরাপত্তার উন্নয়ন না হলে, এটাকে উন্নয়ন বলা যায় না। আমাদের যে ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষকের এমন বিচার চাই, যা স্মরণীয় হয়ে থাকবে।’
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অর্ণি আনজুম বলেন, ‘বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। যথাযথ সময়ে বিচার করলে ধর্ষণের ঘটনা কমতো। আমরা একজন নারী ধর্ষণ হওয়ার পর তার চরিত্র সম্পর্কে খোঁজ নিতে থাকি। এটা হলো ধর্ষিতাকে মানসিকভাবে ধর্ষণ।
মানববন্ধনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে মঙ্গলবার সকাল থেকেই ঢাবি ক্যাম্পাস এলাকায় বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচি পালন করে।