দুদক জানায়, ‘যুবলীগের নেতা’ ও ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) সিন্ডিকেটের সদস্য হিসেবে পরিচিত মোসলেহ উদ্দিন, রেজাউন মোস্তাফিজ ও মো. জামাল উদ্দিন।
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেফতার হন জি কে শামীম। ৩০ সেপ্টেম্বর জি কে শামীম ও তার সহযোগীদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ওই দিন থেকেই সংস্থার পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের অনুসন্ধানী দল কাজ শুরু করে। ২১ অক্টোবর দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন ঠিকাদার জি কে শামীমের বিরুদ্ধে মামলা করেন। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদে জি কে শামীম যাদের নাম বলেছেন, তাদের মধ্যে প্রকৌশলী মোসলেহ উদ্দিন, রেজাউন মোস্তাফিজ ও মো. জামাল উদ্দিনের নাম আছে বলে জানিয়েছে দুদকের ঊর্ধ্বতন সূত্র।