পুলিশের বিশেষ শাখা-এসবির এক পরিদর্শককে মারধরের অভিযোগে সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওই পুলিশ পরিদর্শক বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা (নম্বর-৭) দায়ের করেন।
পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে কাউন্সিলর শওকতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেফতার হওয়া শওকত ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।