সেনা অভিযানে বান্দরবানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

 

সেনা অভিযানে বান্দরবানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থানীয় বান্দরবান জোন সদরের সেনা সদস্যরা সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে বান্দরবান শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

আইএসপিআর জানায়, অভিযানে দুটি একে-২২ রাইফেল (চীন ও রাশিয়ার তৈরি), দশ রাউন্ড গোলাবারুদ ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ও গোলাবারুদ রেখে পালিয়ে যায়। বর্তমানে ওই স্থান নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে। ভবিষ্যতেও এলাকার শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।