এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (২ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
এর আগে গত ২ ডিসেম্বর বাংলাদেশের সব আইনজীবী সমিতিতে টাউট, দালাল, ভুয়া অ্যাডভোকেট ও আইনজীবী সহকারীদের মামলা রিসিভ করাসহ যাবতীয় দৌরাত্ম্য ও তৎপরতা বন্ধে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর ৪১ ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বার কাউন্সিল সচিব বরাবরে আবেদন করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভুঁইয়া। ওই আবেদনে সাড়া না পেয়ে গত ১৭ ফেব্রুয়ারি এটির নিষ্পত্তি চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।
ওই রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর ৪১ অনুচ্ছেদ অনুযায়ী আইন পেশার সঙ্গে সম্পৃক্ত সবাইকে বার কাউন্সিল সনদপ্রাপ্ত হতে হবে। অন্যথায় ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু বার কাউন্সিল এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় আদালত অঙ্গনে টাউট-দালালদের দৌরাত্ম্য বেড়েই চলছে।