এদিন মোহাম্মদপুর থানার মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। মামলার তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ১৭ জুন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুন) র্যাব-২ এর একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। এ সময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। পরবর্তী ওই ঘটনায় তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।