রিমান্ড প্রাপ্ত আসামিরা হলো, আলবার্ট ইকেচুকূ ওরফে ইয, ওকে চুকু ওরফে চুকওয়ামা ও বাংলাদেশি নুপুর খাতুন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আদালত সূত্র জানায়, পল্লবী থানার মামলায় তদন্ত কর্মকর্তা আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে, বুধবার (২২ জুলাই) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ফেসবুক আইডিসহ বিভিন্ন ডিজিটাল আলামত এবং প্রচুর ব্যাংকের স্লিপ উদ্ধার করা হয়। ওই ঘটনায় পল্লবী থানায় মামলা দায়ের করা হয়।