বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান শিক্ষা ছুটিতে থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছে। যা বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা পরিপন্থী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হওয়ায় ও পুলিশ রিমান্ডে থাকায় তিনি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শারমিন জাহানকে ২৬ জুলাই চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাকে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
নকল মাস্ক সরবরাহের অভিযোগে শারমিন জাহান গ্রেফতার
আমাকে ফাঁসানো হয়েছে: ‘নকল মাস্ক সরবরাহকারী’ শারমিন