রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের আট বিচারপতির ভার্চুয়াল বেঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমিন উদ্দিন নবনিযুক্ত দুই বিচারপতির সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত তুলে ধরেন। এরপর দুই বিচরপতি সংবর্ধনার জবাবে বক্তব্য দেন। এসময় ভার্চুয়ালভাবে সুপ্রিম কোর্টের অনেক আইনজীবীর সংবর্ধনা অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
এর আগে ২ সেপ্টম্বর বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসানকে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। পরদিন (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।