ডাস্টবিনে মিললো মানুষের খণ্ডিত পা

দারুস সালাম থানা এলাকারাজধানীর দারুসসালাম টাওয়ারের পাশে একটি ডাস্টবিন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া পা ব্যান্ডেজে মোড়ানো ছিল। দেহের বাকি অংশ কোথাও পাওয়া যায় কিনা, তা জানার চেষ্টা করছে দারুসসালাম থানা পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ খবর পেয়ে ডাস্টবিন থেকে খণ্ডিত পা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দারুসসালাম থানার এস আই সাইফুর রহমান।

তিনি বলেন, ‘ব্যান্ডেজে মোড়ানো পা উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

কী করে খণ্ডিত পা এখানে এলো তা অনুসন্ধান করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।