সোমবার (১২ অক্টোবর) দুপুরে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাতিরঝিলের মহানগর ব্রিজের বিপরীত পাশের মেরুল বাড্ডা এলাকায় মশারী পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।