পোড়া তেল পুনরায় প্রক্রিয়াজাত করে বিক্রি

1রাজধানীর হাতিরঝিলের মিরেরবাগ এলাকায় পোড়া তেল ও মবিল পুনরায় প্রক্রিয়াজাত করে খাবার তেল হিসেবে বিক্রি করায় দায়ে এক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে হাতিরঝিলের নতুন রাস্তা মসজিদ গলির ১৫/১ মিরেরবাগে অভিযান চালিয়ে খাইরুল ইসলাম মামুন নামের ওই ব্যবসায়ীকে কারাদণ্ড নেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

এ সময় পলাশ কুমার বসু বলেন, দীর্ঘদিন ধরে পোড়া তেল মবিল পুনরায় প্রক্রিয়াজাত করে বিক্রি করছেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করার সময় বিপুল পরিমাণ খাবার অযোগ্য পোড়া তেলসহ মামুনকে গ্রেফতার করা হয়। তার কাছে থেকে ১২০০ লিটার পোড়া তেল ও ২৫ লিটার পোড়া মবিল উদ্ধার করা হয়েছে।