ওই শিক্ষককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মৃতের ভাই মামুন জানান, কদমতলীর দক্ষিণ ধনিয়া রহমতবাগে নিজ বাসার নিচতলায় নতুন বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে। বাসার লাইন চেক করার সময় তারের সঙ্গে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে অচেতন হয়ে পড়েন তিনি। অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢামেকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলায়। বর্তমানে তিনি দক্ষিণ ধনিয়ার রহমতবাগে নিজ বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার দুই মেয়ে আছে। তিনি পেশায় কোচিং সেন্টারের শিক্ষক ছিলেন।