রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায়। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করবেন।
গত ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ তারিখ নির্ধারণ করেন।
প্রসঙ্গত, ২০১০ সালের ২৪ জুন নবোদয় হাউজিং এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় সামিউলের। এ ঘটনায় শিশুটির বাবা কে এ আজম বাদী হয়ে ওই দিনেই আদাবর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পুলিশ পরিদর্শক কাজী শাহান হক ২০১২ সালের ২৫ অক্টোবর এশা ও বাক্কুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১২ সালের ১ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলাটির বিচার চলাকালে আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করেন।