রবিবার (১৩ ডিসেম্বর) ডা. সাবরিনার আইনজীবী প্রণব কান্তি ভৌমিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২২ নভেম্বর নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় বিচারক ২০ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। করোনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগের মামলাটিতে জামিন না পাওয়ায় আপাতত কারামুক্তি পাচ্ছেন না তিনি।
এর আগে গত ৩০ আগস্ট বাড্ডা থানায় ডা. সাবরিনার বিরুদ্ধে মামলাটি করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া।
প্রসঙ্গত, ডা. সাবরিনা চৌধুরী তথ্য জালিয়াতি করে দুই এলাকায় ভোটার এবং দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছেন। তার দুটি এনআইডি সচল এবং দুটিতে ভিন্ন তথ্য ব্যবহার করা হয়েছে। একটিতে জন্ম তারিখ ২ ডিসেম্বর ১৯৭৮। অপরটিতে ২ ডিসেম্বর ১৯৮৩। এক্ষেত্রে বয়স পাঁচ বছর কমানো হয়েছে। দুটি এনআইডিতে স্বামীর নামও ভিন্ন। একাধিক স্থায়ী ও বর্তমান ঠিকানা ব্যবহার করে ভোটার হন ডা. সাবরিনা। তার দুটি পরিচয়পত্রই অকার্যকর করা হয়েছে।
আরও পড়ুন:
ডা. সাবরিনার দ্বৈত ভোটার হওয়ার ক্ষেত্রে কেউ জড়িত থাকলে ব্যবস্থা
প্রভাবশালী ব্যক্তির রেফারেন্সে দ্বিতীয়বার ভোটার হন ডা. সাবরিনা
সাবরিনা-আরিফসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য শুরু
ক্ষেপে গিয়ে আরিফকে দোষারোপ সাবরিনার
ডা. সাবরিনা তার ফেসভ্যালু ক্যাপিটালাইজ করেছে: ডিবি
করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট: জেকেজিকে বাদ দিলো স্বাস্থ্য অধিদফতর
করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রদান চক্রের ৫ সদস্য গ্রেফতার
টাকার বিনিময়ে রিপোর্ট: উপসর্গ থাকলে পজিটিভ, না থাকলে নেগেটিভ