বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার আসামি রিমান্ডে

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে করা মামলায় ওপর ছাত্রীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত এই আদেশ দেন।

এই দিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের সাব-ইন্সপেক্টর সাজেদুল হক আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে আসামিকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২৮ জানুয়ারি বিকালে মর্তুজা রায়হান ভুক্তভোগী তরুণীকে নিয়ে উত্তরা ৩ নম্বর সেক্টরের ব্যাম্বুসুট রেস্টুরেন্টে যান। সেখানে আসামিরা ওই তরুণীকে জোর করে ‘অধিক মাত্রায়’ মদপান করান। এরপর ভুক্তভোগীকে আরেক বান্ধবীর বাসায় নিয়ে ধর্ষণ করে রায়হান। পরের দিন ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে রায়হান ও তার বন্ধুরা প্রথমে ইবনে সিনা এবং পরে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করে। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর গত রবিবার (৩১ জানুয়ারি) তরুণীর মৃত্যু হয়।