এ মামলার অন্য আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা সমশের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও প্রতিবেদন দাখিল না করায় নতুন এ দিন ধার্য করেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ৫ জানুয়ারি খালেদা জিয়া গুলশান কার্যালয় থেকে সারাদেশে অবরোধ পালনের ঘোষণা দেন এবং এর পর দফায় দফায় হরতাল পালনের আহ্বান করেন। এ কর্মসূচি ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ জন নিহত হন।
এ ঘটনায় ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
/ইউআই/এমএনএইচ/