রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের লেগুনাস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল লিংরোড শান্তা টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। ঢমেক পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় আহতরা হলেন সাইন, নাইমুল ইসলাম শুভ, সুমন, শাওন, নাজমুল, মমিন ও রাকিব। তাদের বয়স হবে আনুমানিক ১৯ থেকে ৩০ বছর। ছয় জন ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন। শাওন বাইরে চিকিৎসা নিচ্ছেন বলে আহতরা জানিয়েছেন।