এক কিশোরকে অপহরণ ও যৌনপল্লীতে বিক্রির অভিযোগে রাজধানীর ডেমরা থানায় দায়ের করা মামলায় রনি নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাভোগের আদেশ দেন আদালত।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন। রায়ে আরও দুই আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৪ মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলো— আমিনুল ইসলাম প্রকাশ ও রুপা ইসলাম। তাদের কারাদণ্ডের পাশাপাশি
মামলায় অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের বেকসুর খালাস প্রদান করেন। খালাস প্রাপ্তরা হলো— লাবু,সিদ্দিকুর রহমান প্রকাশ ও মুন্নি।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১০ মার্চ ভিকটিম (১৪) কে আসামিরা পরস্পর যোগাসাজশে তাদের কোনও একজনের বাসায় ডেকে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে অনুষ্ঠানের কথা বলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ে যাওয়া হয়। এরপর ওই কিশোরীকে ৫০ হাজার টাকায় যৌনপল্লীতে বিক্রি করে দেয় আসামিরা।
ওই ঘটনায় ভিকটিমের বাবা সুমন আহমেদ গত বছরের ৭ জানুয়ারি ডেমরা থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। একই বছরের ১৪ মে মামলায় তদম্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। মামলায় বিভিন্ন সময়ে ৯ জনের সাক্ষ্য নেন আদালত।