রাজধানীর উত্তরা পশ্চিম এলাকার একটি জুয়ার আসর থেকে ২২ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব-৪।
বুধবার (৩১ মার্চ) দুপুরে র্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টর এলাকায় কিছু অসাধু লোকজন জুয়া খেলার আয়োজনের সংবাদের ভিত্তিতে ২৮ মার্চ রাত ২১.৪০ ঘটিকায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে জুয়ার আসর থেকে ০২ টি (১-১০) বোর্ড, ০১ টি ফোরজি ব্যানার, ০৪ সেট প্লেয়িং কার্ড, জুয়ার নগদ ২৬,৮৩৭/- টাকা এবং ০২ বোতল বিদেশি মদসহ ২২ জন জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয় হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ- মোঃ নাসির উদ্দিন ওরফে সুমন (৪৮), মোঃ রুহুল আমিন (৪২), মোঃ আবু-হানিফ (৫০), মোঃ আবুল হাসেম (৫৫), মোঃ সেলিম রেজা (৪৮), মোঃ আবু সাঈদ (৪০), মোঃ ফয়সাল আহমেদ ওফে সুমন তালুকদার (৪২), মোঃ লৎফুর রহমান (৪২), মোঃ জাহিদ (৩৪), লেলিন সৈকত জনি (৩০), মোঃ বাবু মিয়া (৩২), মোঃ আক্তার (৪৯), মোঃ জাকির হেসেন (৪৬), মোঃ মিলন হাওলাদার (২৩), মোঃ মাজেদুর রহমান (৩২), মাহামুদুল হাসান (৪৮), সাত্তার (৩০), মোঃ সায়েম খানঁ (৪০), মোঃ মোবারক (৪৫), মোঃ রিয়াজ চৌধুরী (৩৫), মোঃ শাহ আলম (৪০) ও মোঃ আলমগীর (৫৫)।
গ্রেফতারকৃত আসামীরা অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে নিয়মিত আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।