বিশেষ জজ আদালতে ভার্চুয়ালি জামিন-জরুরি দরখাস্তের শুনানি চলবে

ভার্চুয়াল পদ্ধতিতে বিশেষ জজ আদালত ও বিশেষ বিভাগীয় জজ আদালতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তির কার্যক্রম পরিচালনা করা যাবে বলে সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের বিস্তাররোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক বিভাগীয় বিশেষ জজ ও বিশেষ জজ আদালত জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তি করার উদ্দেশ্যে ভার্চুয়ালি আদালতের কার্যক্রম পরিচালনা করবেন।

এই আদেশ ২৫ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।