ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা ও প্রাণহানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল কাসেমীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) শনিবার (১ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করে।
সিআইডি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক জিসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরসহ দেশের বেশ কয়েকটি জায়গায় হেফাজতের সহিংসতায় সরকারি সম্পত্তি নষ্টসহ প্রাণহানির ঘটনা ঘটে। সহিংসতার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় একটি মামলায় থাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।
আরও পড়ুন-