২০০৭ সালে শিশু আরাফাত হোসেন হত্যা মামলায় আসামি মো. জাহাঙ্গীরকে দেওয়া হাইকোর্টের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ।
আসামির আপিল খারিজ করে বৃহস্পতিবার (৮ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের ১৩ মার্চ ৯ বছরের শিশু আরাফাত হোসেনকে তার বাড়ি থেকে খেলনা পিস্তল দেখিয়ে কবরস্থানে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এরপর এ বিষয়ে দায়ের করা মামলায় আসামি মো. জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। পরে এ মামলায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন বিচারিক আদালত।
২০১৩ সালের ১৮ নভেম্বর বিচারিক আদালতের প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশের (ডেথ রেফারেন্স অনুমোদন) রায় হাইকোর্টেও বহাল রাখা হয়। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হলেও সেখানে সাজা বহাল রেখে রায় দিলেন আপিল কিভাগ।