রাজধানীর মতিঝিল এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ততুরণীর নাম সালমা (১৬)। তার গ্রামের বাড়ি ভোলা।
রবিবার (১ আগস্ট) রাতে তার লাশ উদ্ধার করা হয়। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সৈয়দ আলী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মতিঝিলের ৮ নং ফকিরাপুল ফাইভস্টার আবাসিক হোটেলের ছয়তলার ৬০৪ নম্বর কক্ষ থেকে তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া দশটায় তাকে মৃত ঘোষণা করেন।