চিত্রনায়িকা পরীমণি, কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজ ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরসহ মামলার অভিযুক্ত ব্যক্তিদের বাসায় অভিযান চালিয়েছে সিআইডি।
শনিবার (৭ আগস্ট) বিকাল থেকে বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় হেলেনা জাহাঙ্গীর, পরীমণি, রাজ, ফারিয়া মাহাবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও শরিফুল হাসানের বাসায় অভিযান চালানো হয়েছে।
তিনি বলেন, অভিযানে সবার বাসা থেকে ল্যাপটপ, মোবাইলসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এগুলোর ফরেনসিক পরীক্ষা করা হবে। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চালানো হয় এ অভিযান। মামলার তদন্তের স্বার্থে এই অভিযান পরিচালিত হয় বলে জানান সিআইডির এই কর্মকর্তা।