পরীমণিসহ চারজনের পাঁচদিন রিমান্ড চাইবে সিআইডি

চলচ্চিত্র নায়িকা পরীমণি, তার সহযোগী আশরাফুল ইসলাম দীপু, কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজ ও মডেল মৌয়ের পাঁচদিন করে রিমান্ড চাইবে সিআইডি।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) সকালে সাড়ে ১১টার দিকে তদন্ত কর্মকর্তা তাদের নিয়ে আদালতের উদ্দেশে রওনা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির গণমাধ্যম শাখার অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. আজাদ রহমান।

এর আগে রাজধানীর বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলায় চারদিনের রিমান্ডে ছিলেন পরীমণি ও তার সহযোগী। সিআইডির এই কর্মকর্তা বলেন, একই মামলায় তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আলাদাভাবে পাঁচদিন করে রিমান্ড চাওয়া হবে।