পরীমণিসহ ৫ জনের আর রিমান্ড চায় না সিআইডি

দুই দফা রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণিসহ পাঁচজনকে আদালতে নিয়েছে সিআইডি। তবে সিআইডি আর কারও রিমান্ড চাচ্ছে না। শুক্রবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রত্যেকেই দুই দফা রিমান্ডে ছিলেন। তাদের রিমান্ড শেষ হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন না হওয়ায় তাদের আর রিমান্ড আবেদন না করেই আদালতে নেওয়া হয়েছে।’

আদালতে নেওয়া আসামিরা হলেন, নায়িকা পরীমণি, আশরাফুল ইসলাম দীপু, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল মৌ ও রাজের সহযোগী সবুজ। তারা প্রত্যেকেই দুদফা রিমান্ডে ছিলেন।

তবে অপর অভিযানে গ্রেফতার হেলেনা জাহাঙ্গীর সিআইডির রিমান্ডে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। 

আরও পড়ুন...

আবারও দুই দিনের রিমান্ডে পরীমণি

পরীমণির পোশাক নিয়ে আদালতে তুলকালাম