২০১৬ সালে জয়দেবপুরে ৮ বছরের শিশু নয়ন হত্যা মামলার আসামি মো. রফিক নামের এক যুবককে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
তাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে রবিবার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
জানা যায়, ২০১৬ সালেল ১১ নভেম্বর নয়নকে গলাটিপে হত্যার পর লাশ গুম করা হয়। দুই দিন পর ১৩ নভেম্বর পুলিশ মো. রফিককে গ্রেফতার করে।
এরপর রফিকের দেওয়া তথ্যের ভিত্তিতে নয়নের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় গত ২৫ মে রফিককে জামিন দেয় হাইকোর্ট। পরে রফিক কারাগার থেকে মুক্তি পায়। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ তার জামিন স্থগিত ও আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে আপিল আবেদন করে।