রাজধানীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (৩০ আগস্ট) বিকালে র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

তিনি জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ ঢাকা মহানগরীর শাহজাহানপুর থানা এলাকায় সোমবার দুপুর সোয়া ১টার দিকে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. রবিউল ইসলামকে (২৬) ১০০ বোতল ফেন্সিডিল ও ১টি প্রাইভেটকারসহ গ্রেফতার করে।