আটিবাজারের সড়ক থেকে ফুটফুটে নবজাতক উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ থানার আটিবাজার এলাকার একটি সড়ক থেকে ফুটফুটে নবজাতক উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে আটিবাজারের ভাওয়াল খান বাড়ির এলাকার একটি রেস্তোরাঁর পাশের সড়কে কাপড়ে মোড়ানো অবস্থায় কন্যা এই নবজাতকে পাওয়া যায়। পরে সেখান থেকে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ থানার পরিদর্শক কাজী রমজানুল হক। 

তিনি বলেন, নবজাতকটির কোনও অভিভাবক পাওয়া যায়নি।  চিকিৎসকের বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, বর্তমানে শিশুটি ভালো আছে। শিশুটি নবজাতক ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকের বয়স আনুমানিক ৩/৪ দিন হবে বলেও জানান তিনি।