গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি মামলা করেছে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর।
রবিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঢাকার শ্রম আদালতে কলকারখানা পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক এস এম আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অপর আসামিরা হলেন, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং বোর্ড ডিরেক্টর নুরজাহান বেগম ও মো. শাহজাহান।