প্রতারণা করে গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসীমউদ্দীন এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির সম্পাদক লাকি আক্তারকে গ্রেফতার করেছে র্যাব-৪। বুধবার (৩ নভেম্বর) টাঙ্গাইল থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক সাজেদুল ইসলাম বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে এ তথ্য জানান। তাদের কাছ থেকে অস্ত্র, মাদক, জাল টাকা ও দুটি দামি গাড়ি জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।
সাজেদুল ইসলাম বলেন, ‘কোঅপারেটিভ সোসাইটির নামে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের পর কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান জসিম উদ্দিন এবং তার স্ত্রী লাকি আক্তার আত্মগোপনে ছিলেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।’
এর আগে ২৫ অক্টোবর রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকায় অভিযান চালিয়ে কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল আহমেদসহ ১০ জনকে গ্রেফতার করা হয়।