রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে কয়েকজন আটক

রাষ্ট্রবিরোধী অপপ্রচারে সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে র‌্যাব। রাজধানীর স্বামীবাগ এলাকায় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকাল থেকে চলা এক অভিযানে তাদের আটক করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বামীবাগের একটি মেস থেকে বেশ কয়েকজনকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগ তাদের আটক করা হয়েছে। এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে, এ সংখ্যা আরও বাড়তে পারে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব ৩ ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।