ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: ময়নাতদন্ত সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার (২৪) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে মরদেহের ময়নাতদন্ত করেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক চিকিৎসক।

ওই বিভাগের বিভাগীয় প্রধান ডা. মাকসুদ জানিয়েছেন, প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য মৃতার ব্লাড, নেক টিসু, ভিসেরাসহ প্রয়োজনীয় যে সব নমুনা প্রয়োজন তা সংগ্রহ করে পাঠানো হবে। এসব রিপোর্ট আসার পর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন   সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেওয়া হবে।

মৃতার চাচা গোলাম মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন, ঢাকার ধামরাই উপজেলার পাঠানটোলা গ্রামের বাড়িতে ইলমার দাফন করা হবে।

ইলমার পরিবার ও সহপাঠীদের দাবি, স্বামীর নির্যাতনে মৃত্যু হয়েছে এই তরুণীর।

এ ঘটনায় বনানী থানায় তিন জনের নামে হত্যা মামলা করেছেন ইলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী।

আরও পড়ুন: 
মৃত ঢাবি শিক্ষার্থী ইলমার শরীরে জখমের দাগ